নরসিংদীতে এনা পরিবহনে পুলিশের তল্লাশিতে ১৪০ রাউন্ড কার্তুজসহ এক নারী আটক

নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড কার্তুজ গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেলে নরসিংদীর আদালতে সোপর্দ করেছেন রায়পুরা থানাপুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

বিজ্ঞাপন

ওসি জানান, সোমবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাসটিতে তল্লাশি করে যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড কার্তুজ গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ। আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।

তিনি আরও জানান, এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা গুলিগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক স্বপ্না আক্তারকে নরসিংদীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন : সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন