বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

জামালপুরের বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে গণঅধিকার পরিষদের বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে খয়ের উদ্দিন মাদ্রাসা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব আমির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু।

এ ছাড়া অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিশির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদসহ গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় তাঁরা সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন।

বিজ্ঞাপন

পড়ুন : মিরপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন