কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, চার ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।  
‎
‎সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
‎
‎খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে, আগুন ছড়িয়ে পড়লে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।
‎
‎ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান,আজ সন্ধ্যা ৫‎টা ৫৫ মিনিটের সময় দেওয়ালিয়াবাড়ী হাজী বাবুলের ভাড়া দেওয়া ৭টি ঝুট গোডাউনে আগুন ‎লাগে। মুহুর্তের মধ্যে আগুন ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
‎
‎সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ ‎জানান,আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট  কাজ করে। তিনি আরও বলেন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে পুকুর মালিকের অবৈধ বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন