মহিলার বদলে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নামে গেজেট প্রকাশ

সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করেছে। সোমবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়ের নতুন নাম অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে বাংলায় ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘মিনিস্ট্রি অব উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স’ অপরিবর্তিত রাখা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম প্রজ্ঞাপনটি জারি করেন। এতে নাম পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। ফলে সরকারি কার্যক্রমে মন্ত্রণালয়ের বাংলা নাম ব্যবহারের ক্ষেত্রে নতুন নামটি কার্যকর হবে।

গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো।

মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের ফলে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ, প্রজ্ঞাপন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে নতুন বাংলা নাম ব্যবহারের প্রয়োজন হবে। তবে ইংরেজি নাম অপরিবর্তিত থাকায় ইংরেজি ভাষায় মন্ত্রণালয়ের পরিচিতি ও নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না।

নারী ও শিশুদের উন্নয়ন, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় এ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তটি মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।

পড়ুন:পাঁচ দশক ধরে জাপান বাংলাদেশের সেরা উন্নয়ন সহযোগী’

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন