হবিগঞ্জে সরকারী রাস্তায় বাউন্ডারী নির্মাণের প্রতিবাদ করায় ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে হয়রানি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌরসভার রাস্তা দখল করে বসত বাড়ির বাউন্ডারী নির্মাণের প্রতিবাদ করায় ব্যবসায়ীকে ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাও এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী টেনু মিয়া লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

তিনি বলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও গ্রামে একটি সরকারী রাস্তা দীর্ঘ ১৫ বছর ধরে চলাচল করছেন স্থানীয়রা। সম্প্রতি রাস্তার পার্শ্ববর্তী ভূমির মালিক সদর উপজেলার চরহামুয়া গ্রামের জমির আলীর স্ত্রী জমিলা খাতুন রাস্তাটি অবৈধভাবে দখল করে বসতবাড়ির বাউন্ডারী নির্মাণ করেছেন। এতে করে স্থানীয়দের চলাচলে প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পক্ষে টেনু মিয়া বাউন্ডারী অপসারণে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। এ ঘটনার জের ধরে জমিলা খাতুন তার বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টার মামলা দায়েরসহ বিভিন্নভাবে হয়রানী করছেন। বিষয়টি সুষ্টু তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

পড়ুন : সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন