৬ দাবিতে যশোর ডিসি অফিস চত্বরে প্রতিকী রেল অবরোধ কর্মসূচি

অবিলম্বে ঢাকাগামী প্রভাতী ট্রেনসহ ছয়দফা দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রতীকি রেল অবরোধ কর্মসূচি পালন করেছে যশোরবাসী।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে দুই ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্পের শুরু থেকেই যশোরবাসী বঞ্চিত এবং প্রতারিত হয়ে আসছে। প্রকল্পের নাম ঢাকা-যশোর হলেও আমরা মাত্র একটি ট্রেন পেয়েছি। তাও আমাদের কাঙ্ক্ষিত সময়ে নয়। প্রায় ৪০ হাজার কোটি টাকার পদ্মাসেতু প্রকল্পে রেলপথে দিনে মাত্র একটি ট্রেন দুইবার যাতায়াত করে-যা রাষ্ট্রীয় অর্থের চরম অপচয়ের শামিল। তাই প্রথম থেকেই যশোরবাসী দাবি করে আসছে, ভোরবেলা যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি প্রভাতি ট্রেন দেওয়া হোক, যাতে সাধারণ মানুষ নিজ বাড়ি থেকে রওনা দিয়ে ঢাকায় গিয়ে অফিস বা প্রয়োজনীয় কাজ শেষ করতে পারেন।

একইসঙ্গে সন্ধ্যায় ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে একটি ফিরতি ট্রেন দেওয়া হোক, যাতে কাজ শেষে মানুষ নিজ ঘরে ফিরে ঘুমাতে পারেন। অবস্থান কর্মসূচি থেকে এক মাসের আল্টিমেটাম দিয়ে দাবি আদায়ে রেল অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক যশোরবাসী এই দাবি দ্রুত সমাধানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক জাতীয় হকি কোচ কাওসার আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

পড়ুন : জাতীয় গ্রিড পুনরুদ্ধার শেষ, পর্যায়ক্রমে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন