শাকিল ইসলাম হত্যা মামলায় এমপি পূত্র মিন্টুকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের পূত্র ও গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকালে ডিবি হেফাজতে থাকা মিন্টুকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নাটোর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নেয়া হয়। এসময় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক আমীর হোসেন আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতরাতে গুরুদাসপুরের নিজ বাসা থেকে এমপি পুত্র মিন্টুকে হেফাজতে নেয় ডিবি।

গত ১৪ আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা ছাত্রদল নেতা শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সেখান থেকে শাকিলকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায় শাকিল।

পড়ুন : ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৭১

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন