নীলফামারীর সৈয়দপুরে একটি চিপস কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে(২৭অক্টোবর) সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় আলমগীর চিপস কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা।
এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর জেলা সভাপতি আল আমিন এ সময় উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, চিপসে অননুমোদিত রঙ ও শিল্প লবন ব্যবহার, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও শুকানো হয় কারখানাটিতে। এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে অভিযান পরিচালনা করা হয় এবং সত্যতা পাওয়া যায়।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০হাজার টাকা জরিমানা আদায় করেন ইউএনও।
তিনি জানান, তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করেন মালিক আলমগীর হোসেন।
পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
সা/


