সিলেটে মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

সিলেটে মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরের ব্লু ওয়াটার শপিং সিটির ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবা খেলার মাধ্যমে তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ইমজার সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ইমজার সভাপতি, যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান ও দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এনটিভির সিনিয়র ক্যামেরাপার্সন আনিস রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাইনুল জাকির।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি কাম কামুর রাজ্জাক রুনু, সংগ্রাম সিংহ, দেবব্রত ঘোষ চৌধুরী, আশরাফুল কবীর, সাবেক সাধারণ সম্পাদক মনজুর আহমদ, দেবাশীষ দেবু, সাকিব আহমদ মিঠু, ব্লু ওয়াটার শপিং সিটির পরিচালক রব্বানী মোস্তফা রাজিব ও মহাব্যবস্থাপক মলয় দত্ত মিঠু।

ইমজার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের দিগেন সিংহ, বাংলা টেলিভিশনের এস আলম আলমগীর ও কাইয়ুম উল্লাস, ডিবিসি নিউজের প্রত্যুষ তালুকদার, নাগরিক টেলিভিশনের টুনু তালুকদার,তাওহীদুর রহমান শাহ্ ও সাকিব আহমদ, দেশ টেলিভিশনের খালেদ আহমদ ও সোহেল আহমদ, , এখন টেলিভিশনের অনিল কুমার পাল, সন্দীপন শুভ ও তপু বণিক, সময় টেলিভিশনের নৌসাদ আহমেদ চৌধুরী, অপু বনিক ও জয়ন্ত কুমার দাস, চ্যানেল টোয়েন্টিফোরের দীপক বৈদ্য ও আজহার উদ্দিন শিমুল, একাত্তর টেলিভিশনের মুহিত আলম দিদার, ক্যামেরাপার্সন জাফরান আহমেদ, আরটিভির হাসান মো. শামীম, নিউজ টোয়েন্টিফোরের নাজাত আহমদ পুরকায়স্থ ও হাসান শিকদার সেলিম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের রানা মজুমদার, মাছরাঙা টেলিভিশনের শুভ্র দাস রাজন, এটিএন বাংলার ইকবাল মুন্সী, জিটিভির বিলকিস আক্তার সুমি, সিলেট বেতারের শফিকুর রহমান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের এস সুটন সিংহ, ইমজার সাবেক সদস্য শামীম হোসাইন, যমুনা টেলিভিশনের আহমেদ শাহীন ও নাবিল হোসেন, চ্যানেল ওয়ানের এম এ কাইয়ূম ও জয়নুল আহমদ, স্টার নিউজের ইয়াহইয়া মারুফ ও শামীম আহমদ, বাংলা ভিশনের আজমল আলী, এটিএন নিউজের কামরুল ইসলাম মাহি, ইমজা নিউজের মো. রবিউস সানি, নয়ন নিমু ও মুহিবুর মিয়া, বিশাল দে বৃত্ত, চ্যানেল নাইনের জাকারিয়া হোসেন জোসেফ, মেহেদি হাসান অপূর্ব, এটিএন বাংলা ইউকের রুবেল, গ্রীন টেলিভিশনের ফারুক আহমদ ও রুবেল আহমদ, কালের কন্ঠের কবির আহমেদসহ আরো অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর ক্রীড়া কমিটির আহ্বায়ক ও ইমজার সাবেক সভাপতি সজল ছত্রী।

পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন