শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান।
মঙ্গলবার বিকেলে উপজেলার গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ে ‘শিশু অধিকার জানি, অন্যকে জানাই’ প্রতিপাদ্যে এ প্রচারাভিযানের আয়োজন করা হয়।
সিডিপি ম্যানেজার মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা নাসরিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রতিটি শিশুর শিক্ষা, চিকিৎসা, পুষ্টি ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
সা/


