জামায়াত ক্ষমতায় আসলে, মা-বোনেরা ইজ্জত নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারত না: এমপি খোকন তালুকদার

জামায়াতে ইসলামী মুখে এক কথা বললেও বাস্তবে ধর্ষণ, মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। ​মঙ্গলবার বিকেলে পৌর ঈদগাহ মাঠে জেলা যুবদলের আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর যুব সমাবেশে বক্তব্যকালে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

​এমপি খোকন তালুকদার বলেন,জামায়াত মুখে বলে তারা চাঁদাবাজি,মাদক কারবার ও ধর্ষণের সঙ্গে জড়িত নয়,কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াত ধর্ষণ, মাদক কারবার আর চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন। ​তিনি আরও বলেন,আল্লাহ বাংলাদেশকে জামায়াতের হাত থেকে রক্ষা করেছেন। এই দল যদি কখনো ক্ষমতায় আসতে পারত, তবে দেশের মা-বোনেরা ইজ্জত নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারত না।

এসময় ​মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির,জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পড়ুন : ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৭১

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন