প্রশাসনিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যাতে গাফিলতি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

মঙ্গলবার(২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় জুলাই আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী মো. বাপ্পিকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই সরকার জুলাই গণ-অভ্যুত্থানের ফসল। এ নির্বাচন সম্ভব হয়েছে, সরকারের ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছে, এই হাজারো মানুষের জীবনদান, তাঁদের অঙ্গদান ও পঙ্গুত্বের কারণে। আহত ব্যক্তিদের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনীতিসহ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যাতে এই আহত ভাইবোনদের প্রতি সরকারের দৃষ্টি থাকে এবং কোনো প্রশাসনিক-আমলাতান্ত্রিক জটিলতায় তাঁদের চিকিৎসায় গাফিলতি না হয়।

নাহিদ ইসলাম আরও বলেন, আহতদের জন্য আর্থিক সহযোগিতা, পুনর্বাসন, পরিবারের সহায়তা এবং সামাজিক ও রাজনৈতিক সুরক্ষা প্রয়োজন। একটি দলের পক্ষে যতটা সম্ভব, রাষ্ট্রের পক্ষে তার চেয়ে অনেক বেশি করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক কাজ করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারের এখন সেগুলো দেখভাল করা দরকার।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তাঁরা এই দেশের বীর। তাঁদের বীরত্বের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা যা কিছু করতে পারছি, স্বপ্ন দেখছি, তাঁদের কারণেই সম্ভব হয়েছে। তাঁদের যেন কখনো ভুলে না যাই। তাঁরা হয়তো বাকিদিনগুলোতে সুস্থ জীবন ফিরে পাবেন না। রাষ্ট্র হিসেবে, জনগণ হিসেবে তাঁদের পাশে থাকতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ হায়দার, সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী নাবিলা তাসনিদ, নির্বাহী কমিটির সদস্য আলী নাসের খান এবং গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেজবাহসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় একদিনে তিনজনকে গুলি, আহত দুই যুবদল নেতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন