নোয়াখালীতে কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় এনসিপি নেতার পদত্যাগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদনের মাত্র চার ঘণ্টার মাথায় পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম। কমিটি গঠনের আগে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত ২৩ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আবদুল মান্নানকে আহ্বায়ক, খন্দকার দিদারুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ফারুককে সদস্য সচিব করা হয়।

কমিটি অনুমোদনের পর রাত ১১টা ২৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন খন্দকার দিদারুল আলম। পোস্টে তিনি লেখেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

পরে মুঠোফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে খন্দকার দিদারুল আলম বলেন, সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে তাঁকে আগে থেকে কিছু জানানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত কমিটিতে নিজের নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দেখতে পান তিনি। কমিটি অনুমোদনের আগে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক চিঠি দিয়ে পদত্যাগের বিষয়টি চূড়ান্ত করবেন।

এ বিষয়ে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর বলেন, সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম পদত্যাগ করেছেন কি না, সে বিষয়ে তিনি এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। বিষয়টি খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানাবেন।

পড়ুন : প্রশাসনিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন