মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

মালয়েশিয়ায় কর্মসংচনে ইচ্ছুক কর্মীদের বাধ্যতামূলক মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে নির্দিষ্ট অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হতে যাচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্ধারিত তারিখের পূর্বে কোনো ধরনের মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না; এমনকি ৩১ অক্টোবরের আগের কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য তা প্রক্রিয়াকরণও করা হবে না।

বিজ্ঞাপন

অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা খুব শিগগিরই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, নির্দেশনা পরিপালন ও সক্ষমতার মূল্যায়ন সাপেক্ষে তালিকা থেকে কিছু মেডিকেল সেন্টার বাদ পড়তে কিংবা নতুন করে যুক্ত হতে পারে।

মন্ত্রণালয়ের নজরে এসেছে যে, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি সরকারি অনুমোদন ও নির্দেশনা ছাড়াই আগেভাগেই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে সহজ-সরল কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণামূলক প্রস্তাবে সাড়া না দেওয়ার এবং মেডিকেল সেন্টারের সরকারি অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার জন্য কর্মীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের সরকারি অনুমোদন ব্যতিরেকে কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি (BMET) ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিডিআর (VDR) ভিসার কাগজপত্র আবশ্যিকভাবে জমা দিতে হবে।

সরকারের এই নির্দেশনা অমান্যকারী কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে— নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টারের কার্যক্রম স্থায়ী বা সাময়িকভাবে বন্ধ করা। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত করা। প্রয়োজনে মন্ত্রণালয়ের দেওয়া অনুমোদন বাতিল করা।

কর্মীগণের সুরক্ষা ও স্বার্থ রক্ষার্থে মন্ত্রণালয় এ ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা কিংবা এই সংক্রান্ত যেকোনো প্রতারণামূলক কার্যক্রমের সুনির্দিষ্ট তথ্য (ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও প্রমাণসহ) পেলে তা সরাসরি secretary@probashi.gov.bd এই ইমেইলে জানিয়ে মন্ত্রণালয়কে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

জনস্বার্থে জারিকৃত সরকারের এই গুরুত্বপূর্ণ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সকল কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারকে তা কঠোরভাবে মেনে চলার হুশিয়ারি দেওয়া হয়েছে।

পড়ুন : দেশের বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী, ভরিতে বাড়ল ২,২১৬ টাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন