ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তাদেরতে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম।
আটককৃত ভুয়া ভোটাররা হলেন, একই এলাকার হিমেল, তিনি আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, মোহাম্মদ সিয়াম ও মিনহাজ আলী আলীম প্রথম বর্ষে পড়াশোনা করেন তারা।
প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বলেন, সাংবাদিকদের সহযোগিতায় আমরা তিনজন ভুয়া ভোটার পেয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত তাদেরকে রুমে আটকে রাখা হয়েছে। এদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
ইমি/
বিজ্ঞাপন


