কলমাকান্দায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চাপা পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাউদা মনি (৭) নামে এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সাউদা মনি ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাউদা মনি বাড়ির পাশের সড়ক দিয়ে হাঁটছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে থাকা শিশু সাউদা মনির ওপর পড়ে।

এতে শিশুটি ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন এগিয়ে এসে ইজিবাইকটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাউদা মনিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৮৮৬

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন