টাঙ্গাইলে ৬ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকাজ শুরু হয়।

এদিকে এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশ এলাকায় ট্রেনের পিছনেন বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে প্রায় ১৫ টি ট্রেন আটকা পড়ে দুর্ভোগে পড়তে হয় এ অঞ্চলের ট্রেনের যাত্রীদের।

স্থানীয় ও স্টেশন সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিলো৷ ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর মির্জাপুর স্টেশন অতিক্রম করে। এর প্রায় ১০ মিনিট পর মহেড়া স্টেশনে পৌঁছালে ট্রেনটির পিছনের বগি লাইনচ্যুত হয়। এ সময় বিকট শব্দে চারপাশ কালো ধোঁয়ায়চ্ছন্ন হয়ে পড়ে। আকস্মিক এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন থামা মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হন।

এ ব্যাপারে মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা নাগরিক টিভিকে বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীতে উদ্ধার কার্যক্রম শেষে বিকেল ৩ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷ ট্রেন লাইনচ্যুতের ফলে বিভিন্ন স্টেশনে প্রায় ১৫ টি ট্রেন আটকা পড়েছিলো। এ ঘটনায় তদন্ত তরা হচ্ছে।

পড়ুন : বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু নিয়ে এখনই কিছু বলতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন