পটিয়ায় গরু জবাই করে মাংস নিয়ে পালানোর চেষ্টা, সিএনজি চালক আটক

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে পাহাড়ে নিয়ে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর প্রস্তুতিকালে আবদুর রহিম (৪৫) নামে এক সিএনজিচালককে আটক করেছেন স্থানীয়রা। এ সময় জড়িত অপর দুই ব্যক্তি পালিয়ে যান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎আটক আবদুর রহিম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুস সালামের ছেলে। চুরি হওয়া গরুটির আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক আইযুব মিয়া।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুই ব্যক্তিকে নিয়ে দক্ষিণ শ্রীমাই এলাকায় যান সিএনজিচালক আবদুর রহিম। সেখানে তাঁদের নামিয়ে দিয়ে তিনি চলে যান। পরে ওই দুই ব্যক্তি সৈয়দ ফজল চৌধুরীর বাড়ির আইযুব মিয়ার একটি গরু চুরি করে পাহাড়ে নিয়ে যান। বৃহস্পতিবার ভোরে গরুটি জবাই করে মাংস বস্তাবন্দী করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন তাঁরা।
‎
‎এ সময় জমিতে যাওয়ার পথে সিএনজিটি দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয় কৃষক রফিকের। পরে স্থানীয়দের সহায়তায় চালককে আটক করা হয়। তবে অপর দুই ব্যক্তি পালিয়ে যান। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদে চালক গরু চুরির বিষয়টি স্বীকার করেন। পরে গরুর মাংস ও সিএনজিটি জব্দ করা হয়। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গরুর মালিককে শনাক্ত করা হয়।
‎
‎স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী জানান, চালকের ভাষ্য অনুযায়ী, শান্তিরহাট এলাকার লেদু ও সোহেল নামের দুই ব্যক্তি শ্রীমাই যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া করেছিলেন। পরে তাঁকে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎গরুর মালিক আইযুব মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, অন্য একজনের কাছ থেকে বর্গা নিয়ে গরুটি লালন-পালন করছিলেন তিনি। গরুটির বর্তমান বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।
‎
‎স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন বলেন, পাহাড় ঘিরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
‎
‎পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পড়ুন : বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু নিয়ে এখনই কিছু বলতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন