কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক সম্মান তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর ও এমফিলরত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Preparing for Global Education and Research: Study Abroad, Guidance and SPSS-STATA’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘প্রশিক্ষণের বিষয়টি শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমাদের দেশের শিক্ষার্থীরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের চেয়ে বেশি মেধাবী। তবে তোমাদের সেই মেধাকে কাজে লাগাতে হবে। প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। উচ্চশিক্ষা গ্রহণে বিদেশেও যেতে হবে। তবে গবেষণার ক্ষেত্রে পরিচিত বিষয়ে এবং নিজের দেশের উন্নয়নে কাজে লাগবে এমন বিষয় নিয়ে গবেষণা করতে হবে। নিজের জন্য চিন্তা করলেও সমস্যা নাই, কারণ নিজে সমৃদ্ধ হলেও দেশ উপকৃত হবে। তবে সার্বজনীন চিন্তা করাই সবচেয়ে ভালো।’

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, ‘বিশ্বে এখন স্কলারশীপের অবারিত সুযোগ রয়েছে। তোমাদের লক্ষ্য নির্ধারণ করে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ করতে হবে। ঐকান্তিক পরিশ্রমের মাধ্যমে মেধাকে কাজে লাগাতে হবে।’ শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন তৈরি করতে এমন প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখা হবে । কর্মশালায় আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ফকির আজমুল হুদা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এগ্রিবিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা। এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ সামাজিক বিজ্ঞান অনুষদের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালার খবরটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পরিচালক জনসংযোগ দপ্তরের এস এম হাফিজুর রহমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন