ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

ঝিনাইদহে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে সরকার নিবন্ধিত বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ (নিবন্ধন নং: ঝিনাই ৯৯৮/২৬)। বুধবার ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বশির আহম্মেদ ও রেজিস্ট্রেশন কর্মকর্তা হাসানুজ্জামান।

সীমান্ত মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সাব্বির হোসেনের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল হক। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক শামীমা সারমিন স্নিগ্ধা । এ সময় অন্যান্যের মধ্যে সংস্থার জেলা কার্যালয়ের ম্যানেজার দেবদাস কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের উপকারভোগী নারী মেহেরুন নেছার হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ। এই মানবিক উদ্যোগের ফলে তাঁর আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা বলেন, “নারীদের স্বাবলম্বী ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসাই হলো প্রকৃত উন্নয়ন। সীমান্ত মানব কল্যাণ সংস্থা তৃণমূলের নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে যে অনন্য ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।”

সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সাব্বির হোসেন জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সীমান্ত মানব কল্যাণ সংস্থা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে নিয়মিত কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যার্থে এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।

পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৮৮৬

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন