চট্টগ্রামে ৭৫ বছরের বৃদ্ধাকে হত্যা: ঘাতক ভাড়াটিয়া রিফাত ২৪ ঘণ্টায় খাঁচায়!

চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়িতে চাঞ্চল্যকর বৃদ্ধা নূর নাহার (৭৫) হত্যা মামলায় দ্রুত সাফল্য পেয়েছে সিএমপির সদরঘাট থানা পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে এক ভাড়াটিয়া যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মোঃ রিফাত (২১), পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- আমিরুন নেছা, সাং- চরভুতি, রানীর বাপের বাড়ি, ১৭নং ইউনিয়ন, থানা- লক্ষ্মীপুর। বর্তমানে সে পূর্ব মাদারবাড়ি, মাঝিরঘাট রোড, সরকারি পুকুর পাড়, লাল জমিদারের বাড়ির ভাড়াটিয়া।

এ বিষয়ে সদরঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরাম উল্লাহ নাগরিককে জানান, “ডিসি (দক্ষিণ) এর দিক নির্দেশনায়, এডিসি (দক্ষিণ) ও এসি কোতোয়ালীর তত্ত্বাবধানে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দিগ্ধ আসামি মোঃ রিফাতকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

ঘটনার পেছনের রহস্য:
বুধবার রাতে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাটে নিজ বাসা থেকে নূর নাহারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তার মুখ ও গলায় আঘাতের চিহ্ন, বাসার পেছনের দরজা খোলা এবং দুটি মোবাইল নিখোঁজ থাকায় পুলিশ এটিকে দস্যুতা ও হত্যা হিসেবে তদন্ত শুরু করে। নুর নাহার এলাকায় দলমত নির্বিশেষে জনপ্রিয় ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বোয়ালখালী ফুটবল একাডেমির কমিটি ঘোষণা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন