সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) এর সদস্যরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সলঙ্গা থানার সাতটিকরী তালতলা গ্রামের হামিম হাইওয়ে হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এসআরবি-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো জানিয়েছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলার কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের মোঃ আব্দুল হান্নানের ছেলে মোঃ শাহিনুর (৩২)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, বৃহস্পতিবার রাতে এসআরবি-১২ এর একটি চৌকষ দল জেলার সলঙ্গা থানার সাতটিকরী তালতলা গ্রামের হামিম হাইওয়ে হোটেলের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
পরে মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন রাজশাহী সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন করে বিক্রি করছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন:চট্টগ্রামে ৭৫ বছরের বৃদ্ধাকে হত্যা: ঘাতক ভাড়াটিয়া রিফাত ২৪ ঘণ্টায় খাঁচায়!
ইমি/


