গাজীপুর মহানগরে সেপটিক ট্যাংক বিস্ফোরণ নিহত ১

গাজীপুর মহানগরে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় সাকিব নামের এক যুবক নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরের নাওজোর এলাকায় নির্মাণাধীন ওই ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক রাজিব হোসেন জানান, ভবনটির অধিকাংশ নির্মাণকাজ শেষ হয়েছিল। ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে পোশাকশ্রমিকের কাছে ভাড়া দেন ভবনমালিক। ওই কক্ষে সাকিবসহ আরও কয়েকজন গার্মেন্টসকর্মী ভাড়া থাকতেন। শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। নিহতের মরদেহ বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

পড়ুন:চট্টগ্রামে ৭৫ বছরের বৃদ্ধাকে হত্যা: ঘাতক ভাড়াটিয়া রিফাত ২৪ ঘণ্টায় খাঁচায়!

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন