ঝিনাইদহে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে জামায়াতের সংবাদ সম্মেলন

ঝিনাইদহে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্যের লং মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার দিকে শহরের আলহেরা মোড়ে জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে দলটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বিজ্ঞাপন

সেসময় জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আওয়াল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর বলেন, আগামীকাল বিকালে লং মার্চের বহর ঝিনাইদহে পৌছাবে। এই লং মার্চ ঘিরে জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। সকলেই সেখানে অংশগ্রহনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মুলত ৭ দফা দাবিতে এই লং মার্চ হতে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে গণভোটের গণ রায় বাস্তবায়ন। বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা গণভোটের গণরায় মানছেন না। দুর্নীতি, চাাঁদাবাজি, দখলবাজি বন্ধ করা ৭দফা দাবির মধ্যে অন্যতম ভাবে রয়েছে।

পড়ুন : শীতের নতুন সবজি আসলেও রাজধানীতে চড়া দামের উত্তাপ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন