দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে দিনাজপুরে এক বর্ণাঢ্য ও সচেতনতামূলক ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল, দিনাজপুরের আয়োজনে জেলার বোচাগঞ্জসহ বিভিন্ন উপজেলায় ২৯ ও ৩০ অক্টোবর এই কর্মসূচির আয়োজন করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং দেশের বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

এ বিশেষ কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এবং খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির।

অন্যান্যের মধ্যে শোভাযাত্রায় আরও অংশ নেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, নির্বাহী সদস্য গোলাম রসুল রকেট, জুলফিকার রহমান বাবু, আক্তারুজ্জামান আখতার, শওকত উল্লাহ মজিদ বাদশা, ওবায়দুর রহমান গোল্ডেন এবং ঢাকা থেকে আগত রোটারিয়ান সৈয়দ আফতাবুজ্জামান ও কাজী আব্দুল হালিম এবং সাংবাদিক এন আই মানিকসহ স্থানীয় সুধীজন।

শোভাযাত্রায় বক্তারা বলেন, স্তন ক্যান্সার প্রতিরোধে এবং আক্রান্তদের সুস্থতায় সঠিক সময়ে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি। “জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়”-এই মূলমন্ত্রকে সামনে রেখে চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, খানসামা ও সদর উপজেলাসহ পুরো দিনাজপুর জেলায় স্তন ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হাসপাতালটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও বার্তা পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জের যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন