বাগেরহাটে দুবলার চরগামী ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সুন্দরবনে দুবলার চরে শুটকি আহরণের উদ্দেশ্যে যাওয়ার জন্য অপেক্ষমান ট্রলার থেকে খালে পড়ে নিখোঁজ জেলে মেহেদী হাসান (২২) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যার আগমুহূর্তে মোংলা উপজেলার কাইনমারি গ্রাম সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তাদের হেফাজতে নেয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে মোংলার পশুর নদী সংলগ্ন সিন্দুরতলা খাল এলাকায় টলার থেকে পরে নিখোঁজ হয় জেলে মেহেদী।

নিখোঁজ মেহেদী হাসান বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা বাজার সংলগ্ন গোবিন্দপুর এলাকার মো. শফিউল শেখের ছেলে। ৫ মাসের শুটকি মৌসুমের জন্য ৫০ হাজার টাকা চুক্তিতে এক মহাজনের সাথে মাছ আহরণের উদ্দেশ্যে দুবলার চরের দিকে যাচ্ছিলেন মেহেদী। ভোরে সিন্দুরতলা খাল এলাকায় ২০ থেকে ২৫টি মাছ ধরার ট্রলারের একটি বহর নোঙর করে অবস্থান করছিল।

এদিন ভোর সাড়ে ছয়টার দিকে বহরের ট্রলারগুলো ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মেহেদী হাসান ট্রলার থেকে উঠে পাশে এসে দাঁড়ালে হঠাৎ পা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে পশুর নদে পড়ে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে নেমে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। পরে তারা দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন। দিনভর উদ্ধার অভিযান চালিয়েও সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার রাতে অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।

চাঁদপাই নৌ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোক্তারুজ্জামান বলেন, স্থানীয়রা ভাসমান অবস্থায় কাইনমারি গ্রাম সংলগ্ন পশুর নদী থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন