টাঙ্গাইলের প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সৃষ্টি শিক্ষা পরিবারের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। কারণ খেলাধুলা মন ও মানষিকতাসহ শরীর স্বাস্থ্য ভালো রাখে। মাদক মুক্ত টাঙ্গাইল গড়তে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলকে সুন্দরভাবে গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ জানান। তার বক্তব্যে খেলাধুলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য টাঙ্গাইলের একটি পরিচ্ছন্ন পরিবেশের আয়োজন করতে ভাসানীর হল এবং জিম্মিসিয়ান অবমুক্ত করতে তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদল এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সৃষ্টি শিক্ষা পরিবারের শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও সৃষ্টি শিক্ষা পরিবারের শিক্ষার্থীবৃন্দসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা ও পুরস্কার বিতরনে ৫শত ৬৬জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পড়ুন : দুর্গাপুর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, গ্রেফতার ৫


