নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের স্বার্থবিরোধী কাজ করায় এবং তা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের গঠনতন্ত্রের ৬ এর (ঘ ) ধারা অনুযায়ী নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার ( ৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত জরুলি সভায় সর্বসম্মতিক্রমে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক নূরনবী।
উল্লেখ্য গত ২৫ শে অক্টোবর মাসিক সভায় সাধারণ সম্পাদকের পদ সহ সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়।
একই সঙ্গে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে সাহানসা (চিশতী)-কে।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন,সিনিয়র সহ-সভাপতি আঃ মতিন,সহ-সভাপতি আলমগীর কবির,সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন,অর্থ সম্পাদক জামাল হোসেন,দপ্তর সম্পাদক শাকিল হোসেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন,সদস্য সাহানসা,রাশিকুল,আল মাহমুদ, আব্দুল আল মামুন,সেলিম রেজা (সাকিল) প্রমুখ।
পড়ুন:চুয়াডাঙ্গায় গলায় খাবার আটকে বৃদ্ধর মৃত্যু
ইমি/


