বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা শিবির অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি সব সময় জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না। সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন উপনির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণ সব রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হচ্ছে না। এছাড়া বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, জনসমর্থন না থাকায় তারা সস্তা রাজনীতির আশ্রয় নিচ্ছে।

ডিএনসিসি এলাকার বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে দিনব্যাপী এই ক্যাম্পে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, পরিবার পরিকল্পনা, সাধারণ চিকিৎসাসেবাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবং রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পড়ুন : মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন