সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার ( ৩১ অক্টোবর) দুপুরে চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভস্মিভূত মার্কেট পরিদর্শনে এসে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃফরিদুল ইসলাম,মোছাঃনাজমা বেগম,মোঃ আকবর আলী, মোঃ মানিক হোসেন,মোঃ আক্তার হোসেন ও নুর আলম মোল্লাকে ১০ হাজার করে টাকা প্রদান করেন। এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে ২ বান করে ঢেউটিন প্রদান করার ঘোষণা দেন।
এ-সময় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামুন খান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড.আব্দুল মান্নান, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা মিলন ইসলাম সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হ্নদয় সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ৩০ অক্টোবর খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণার নুর আলম মোল্লার মার্কেটে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুরো মার্কেট পুড়ে যায়।
পড়ুন : পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন


