ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট নিয়ে দুই তরুণের হাতাহাতি থেকে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির জেরে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে জারু মিয়ার গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠী আবির হাটি ও নাকড় বাড়ির মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি সমাধানে শনিবার সকালে সালিশ বৈঠক বসে। সেখানে বিরোধের মীমাংসা হলেও বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেটির সমাধানে আজ পুলিশের উপস্থিতিতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠক হয় এবং বিষয়টি মীমাংসা করা হয়। পরে সালিশ শেষে পুলিশ চলে গেলে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিজ্ঞাপন

পড়ুন : পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন