বন্দরে ৩১ মামলার আসামি ডাকাত মামুন ২ সহযোগীসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ১২টি দেশীয় অস্ত্র ও নগদ ৫ হাজার ১৫০ টাকাসহ ৩১ মামলার আসামি হিসেবে পরিচিত ডাকাত সরদার মামুন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সোনাচড়া এলাকার মামুনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। ৪৬ বছর বয়সী মো. মামুন ওই এলাকার প্রয়াত আকবরের ছেলে।

গ্রেপ্তার অন্য দুজনয় হলেন: একই এলাকার মৃতয়্য ওসমান মিয়ার ছেলে মুক্তার হোসেন (৫০) ও জয়নাল মিয়ার ছেলে রিয়াদ (২২)।
এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি রামদা, তিনটি ছুরি, দুটি চাপাতি ও স্টিলের তৈরি একটি চায়নিজ কুড়ালসহ মোট ১২টি দেশীয় অস্ত্র এবং নগদ ৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।

ওসি জামাল উদ্দিন বলেন, মামুনের বিরুদ্ধে বন্দর ও সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে ৩১টি মামলা রয়েছে। মুছাপুরে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায়ও তিনি প্রধান আসামি।

পুলিশের দাবি, মামুন দেশের বিভিন্ন জেলায় ডাকাতির নেতৃত্ব দিতেন।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর থানায় দু’টি মামলা করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে বিকেলে আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট নিয়ে দুই তরুণের হাতাহাতি থেকে সংঘর্ষ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন