দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাহাদুর বাজারস্থ নবরূপী কার্যালয় মিলনায়তনে নবরূপীর বার্ষিক সাধারন সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে নবরূপীর সভাতি আব্দুস সামাদের সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় সাধারন সসম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নবরূপীর সহ-সাধারন সম্পাদক রওনক আরা হক নীপা। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন নবরূপীর কোষাধ্যক্ষ এ্যাডঃ নুরুল ইসলাম।
প্রতিবেদন দুটির উপর মুক্ত আলোচনা করেন শাহ-ই-মবিন জিন্নাহ, রণজিৎ কুমার সিংহ, রফিকুল আমিন বাবু, সিরাজাম মুনিরা, কমল কুজুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ নজমুল হক।
উপস্থিত সদস্যরা কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন। দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার মোঃ রবিউল ইসলাম, সহকারী কমিশনার শহীদুল ইসলাম সহিদুল্লাহ ও কামরুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করেন।
সভাপতি- আব্দুস সামাদ, সহ-সভাপতি- মানস কুমার ভট্টাচার্য, ডাঃ খাদিজা নাহিদ ইভা, আতিকুর রহমান নিউ, সাধারন সম্পাদক মোঃ নাজমুল হক, সহ-সাধারন সম্পাদক শামীম রাজা ও রওনক আরা হক নীপা, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক এ্যাডঃ নুরুল ইসলাম, নাট্য সম্পাদক মোঃ আকবর আলী, সাহিত্য সম্পাদক সরদার শফিউল আলম বুলবুল, সঙ্গীত সম্পাদক মোঃ লুৎফর রহমান, চারুকল্প সম্পাদক বিলকিস জান্নাত, প্রচার সম্পাদক শাহ্ মোঃ শাহরুখ শিশির, প্রশিক্ষণ সম্পাদক রকিব হাসান রানা, গ্রন্থাগার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান আক্তার এবং কার্যকরী সদস্য মোকসেদ আলী মঙ্গলিয়া, মোকাদ্দেস হোসেন বাবলু, ফরহাদ আহমেদ, মোঃ নুরুজ্জামান ও কাজী বন্যা আহমেদ।
সভায় সর্বসম্মতিক্রমে নবরূপীর মঞ্চটির নামকরণ করা হয় “শাহজাহান শাহ মঞ্চ” ও নবরূপী মিলনায়তনের নামকরণ করা হয় “কাজী বোরহান মিলনায়তন”। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহ-সভাপতি মানস কুমার ভট্টাকার্য। শেষে শামীম রাজা ও রওনক আরা হক এর পরিচালনায় নবরূপীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এবং কবিতা পাঠ করেন কবি ও গবষক জোবায়ের আলী জুয়েল।
পড়ুন : মেহেরপুরে শেয়ালের কামড়ে আহত ১১


