নাগরিক টিভিতে সংবাদ প্রকাশের পর বদলে গেল দৃষ্টিপ্রতিবন্ধী রাজিবের স্বপ্নপূরণের পথ

শারীরিক প্রতিবন্ধকতা কখনোই দমিয়ে রাখতে পারেনি অদম্য ইচ্ছাশক্তি ও আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্নকে। দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও নিজের হাতে দই ও আইসক্রিম তৈরি করে বিক্রি করে স্বাবলম্বী হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পশ্চিম সনমান্দী গ্রামের হাফেজ রাজিব হোসাইন। এবার নাগরিক টেলিভিশনে তার জীবনসংগ্রাম নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছেন তিনি। যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে তাকে স্বল্প সুদে ২ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির ধারাবাহিকতায় রাজিবকে এ ঋণ দেওয়া হয়। এই অর্থ দিয়ে নিজের ক্ষুদ্র ব্যবসাকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

জানা যায়, দৃষ্টিপ্রতিবন্ধী রাজিব দীর্ঘদিন ধরেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। সেই লক্ষ্যেই নিজে দই তৈরি করে বিক্রি শুরু করেন। কিন্তু ফ্রিজ না থাকায় অনেক সময় দই নষ্ট হয়ে লোকসানের মুখে পড়তে হতো তাকে। বিষয়টি জানার পর সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থা, Sadaf Sultan Vhikings এবং স্বেচ্ছাসেবক দল নেতা আওলাদ ভাইয়ের সহযোগিতায় তাকে একটি ফ্রিজ কিনে দেওয়া হয়। এরপর দই বিক্রির পাশাপাশি নিজ উদ্যোগে আইসক্রিম তৈরি ও বিক্রি শুরু করেন রাজিব।

তবে আর্থিক সংকটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যবসা বড় করতে পারছিলেন না তিনি। বিষয়টি নিয়ে তানভীর আহম্মেদ এর মাধ্যমে নাগরিক টেলিভিশনে রাজিবের জীবনসংগ্রাম, স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা ও নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে একটি সংবাদ প্রচার করা হয়।

নাগরিক টেলিভিশনে সংবাদটি প্রকাশের পর বিষয়টি সোনারগাঁও উপজেলা প্রশাসনের নজরে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশনায় যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে রাজিবকে সাত দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে জাতীয় যুব দিবসে তার ব্যবসায়িক উদ্যোগকে আরও এগিয়ে নিতে স্বল্প সুদে ২ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।

এ ঋণ রাজিবের কাছে শুধু আর্থিক সহযোগিতা নয়, বরং নিজের স্বপ্ন বাস্তবায়ন এবং আত্মনির্ভরশীল হওয়ার পথে নতুন এক সম্ভাবনা। তিনি এখন দই ও আইসক্রিমের ব্যবসাকে আরও সম্প্রসারণ করে নিজের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন।

রাজিবের এই সংগ্রাম প্রমাণ করে, শারীরিক প্রতিবন্ধকতা মানুষের স্বপ্নের পথে বাধা হতে পারে না। প্রয়োজন শুধু অদম্য ইচ্ছাশক্তি, সাহস, পরিশ্রম এবং সমাজের মানুষের সহযোগিতা।

পড়ুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন