কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ তিন নেতা গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ২৪ জুলাই ও আগস্ট- মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,মৌচাক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ইউসুফ সিকদার, মৌচাক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাঝুখান গ্রামের বাসিন্দা ও কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ এবং মৌচাক ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাঁদের আটক করে। পরে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়।

রোববার (১ নভেম্বর) দুপুরে তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার তিনজনই উপজেলার মৌচাক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজ নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার দুপুরে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

পড়ুন : শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার ছক, নেপথ্যে আওয়ামী লীগ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন