দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। সর্বশেষ দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ভরিতে একলাফে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৩১ অক্টোবর টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

নতুন এই মূল্যতালিকা অনুযায়ী বিভিন্ন গ্রেডের স্বর্ণের দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। সনাতন পদ্ধতি প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে বাজারে রূপার মূল্য রয়েছে- ২২ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা।২১ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা। সনাতন পদ্ধতি প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা।

পড়ুন : কালিয়াকৈরে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন