গাজীপুরের শ্রীপুরে সিএনজি চালিত অটোরিকশার সাথে টমটমের সংঘর্ষে ফয়সাল শেখ নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের সিমলাপাড়া এলাকার কালিয়াকৈর- মাওনা আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শেখ (২৭) নড়াইল সদর উপজেলার দক্ষিণ বাগডাঙ্গা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি পার্শ্ববর্তী ভালুকা উপজেলার গ্রিন টেক্সটাইল লিমিটেড কারখানার উৎপাদন বিভাগে সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালিত অটোরিক্সা টি মাওনা চৌরাস্তা আসার পথে দুর্ঘটনার শিকার হয়। সিএনজিটি বর্তমানে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ চকপাড়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পড়ুন : দিনাজপুরে দীপশিখার উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত


