দিনাজপুরে দীপশিখার উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত

দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার আয়োজনে, লিলিয়ান ফন্ডসের অর্থায়নে বাস্তবায়িত ও সিডিডি’র সহযোগিতায় এবং “ম্যাপইন সিবিআর” প্রকল্পের আওতায় কাহারোল ও বিরল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরন কর্মসূচির পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে দীপশিখা প্রতিবন্ধী যুব এবং প্রকল্পের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রতিবন্ধী শিশু-কিশোর ও যুব, অভিভাবক, স্থানীয় জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। দিবসটি উদ্যাপনের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রতিবন্ধী শিশু-কিশোর ও যুব, অভিভাবক, স্থানীয় জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ যুব উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের সামগ্রিক উন্নয়নে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

আলোচনা সভায় দীপশিখা পরিচালিত “ম্যাপইন সিবিআর” প্রকল্পের পক্ষ থেকে প্রতিবন্ধী যুব জুলফিকার বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে প্রতিবন্ধী যুবদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজের সর্বস্তরে তাঁদের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিবন্ধী যুবদের যথাযথ সুযোগ, সহযোগিতা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা হলে তাঁরাও নিজেদের দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। পাশাপাশি তিনি প্রতিবন্ধী যুবদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এবং তাঁদের নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন