মুক্তিযোদ্ধা পশারীর জানাজা-দাফনে বাঁধার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা।

সোমবার বেলা ১১টায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে স্মৃতিসৌধের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান প্রমুখ।

এসময় বক্তরা বলেন, সম্প্রতি পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার গার্ড অব অনার, জানাজা ও তাকে কবরস্থ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত শিবির। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীপুরের সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন