রূপসা নদীতে ভাসছিল দুই মরদেহ, উদ্ধার করল পুলিশ

খুলনার রূপসা উপজেলার সিংহের চর এলাকায় রূপসা নদী থেকে ভাসমান অবস্থায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়া দুটি মরদেহের মধ্যে একটির পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম মেহেদি হাসান সোহাগ (৪০)। তিনি জেলখানা ঘাটের মাঝি ছিলেন। তবে অপর মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহ দুটির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : পূর্বধলায় ভ্রাম্যমাণ আদালতে মদ্যপ অবস্থায় যুবকের সাজা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন