পা দিয়ে লিখে জিপিএ-৫, রাব্বির পরিবারের পাশে দাঁড়াচ্ছে উপজেলা প্রশাসন

দুই হাতের পরিবর্তে পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। রাব্বির পরিবারের জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণ, তার বাবার কর্মসংস্থানে একটি মুদি দোকান প্রতিষ্ঠা এবং উচ্চশিক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাব্বিকে ডেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তার হাতে ফুল, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধকতা জয় করে রাব্বি যে সাফল্য অর্জন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তার পরিবারের আর্থিক ও আবাসনসংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিবারের বসবাসের জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণ এবং তার বাবার জীবিকা নির্বাহের জন্য একটি মুদি দোকান প্রতিষ্ঠা করে দেওয়া হবে। পাশাপাশি রাব্বির উচ্চশিক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, প্রতিকূলতা জয় করে রাব্বির এই অর্জন অন্যদের জন্যও অনুপ্রেরণা। মেধা ও ইচ্ছাশক্তির যথাযথ বিকাশে তার পাশে থাকা আমাদের দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেসা বেগম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে রাব্বির এই অসাধারণ সাফল্যের পর তার পরিবারের পাশে প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

পড়ুন : ‎দুবাইয়ে মিশরীয়র ছুরিকাঘাতে প্রবাসী খুন, চট্টগ্রামে স্বজনদের আহাজারি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন