ঢাকার ধামরাইয়ে চলমান ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় পরিচালিত এ জরিপ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও জরিপের সার্বিক অগ্রগতি, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং মাঠপর্যায়ে জরিপকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জরিপ সম্পর্কে তাঁদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি জরিপকর্মীদের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, “ফ্যামিলি কার্ড জরিপ একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা সম্ভব হবে। এ জন্য সব জরিপকর্মীকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা এবং জরিপকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন:দুই দশকে ১৯ মামলা: দুর্গাপুরে শুটার শামীমের ভাই বদি গ্রেফতার
ইমি/


