চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ক আব্দুল মান্নানকে আর্থিক অনুদান প্রদান

চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ক আব্দুল মান্নানের হাতে আর্থিক অনুদান প্রদান করেছে ‘চরফ্যাশন সাংবাদিক ইউনিয়ন’।

বিজ্ঞাপন

​আজ সোমবার (৩ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় চরফ্যাশন প্রেস ক্লাব কার্যালয়ে এই অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কামাল গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আগামী সময় প্রতিনিধি আবু সিদ্দিক।

​চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল সবুজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি জুলকার নাঈম, দৈনিক আজকের ভোলার প্রতিনিধি হাসনাইন শামীম দুলাহার আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহিম প্রমুখ।

​এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতার পরিমণ্ডলে যারা নিরলসভাবে পেছনের কাজ করে যান, তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের এই উদ্যোগ ভবিষ্যতে আরও মানবিক কাজের অনুপ্রেরণা জোগাবে।

পড়ুন : ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন