কালিয়াকৈরে শুরু হচ্ছে টেপ বল বিপিএল, অংশ নিচ্ছে ১২ দল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরের পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে টেপ বল বিপিএল-২০২৬।

বিজ্ঞাপন

টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে খেলার পূর্ণাঙ্গ সূচি। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দল অংশগ্রহণ করছে।

পাশাপাশি বিদেশি ও আইকন খেলোয়াড়দের অংশগ্রহণে এবারের আয়োজন আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

আগামী ২৩ নভেম্বর (সোমবার) থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে।

উদ্বোধনী দিনে দুপুর ১২টায় মুখোমুখি হবে হিরোস অব এইচএসকে ও নোমান স্মৃতি পরিষদ।

এরপর ২৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিভিন্ন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দল হলো,হিরোস অব এইচএসকে, নোমান স্মৃতি পরিষদ, তোয়া মাল্টিমিডিয়া, রংপুর রামসাগর কিংস, টিম গ্যালাক্সি, রেনেসাঁ স্পোর্টিং ক্লাব, ভিক্টরি সুপারহিরোজ, সিলেট ফ্যালকনস, ম্যাশ ফাইটার্স, রোজা রাইডার্স, শরীয়তপুর দুরন্ত ফাইটার্স ও ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট টিম।

আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, প্রাথমিক পর্বের খেলা শেষে আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্বের ম্যাচ।

এরপর ৬ ডিসেম্বর কোয়ালিফায়ার-১ এবং ৭ ডিসেম্বর কোয়ালিফায়ার-২ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালের তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

সব খেলা অনুষ্ঠিত হবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরের পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব মাঠে। টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় তরুণ, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

টেপ বল ক্রিকেটের সভাপতি সারোয়ার হোসেন আকুল বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই আমাদের এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। টেপ বল বিপিএল-২০২৬-এ দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দল অংশগ্রহণ করছে। পাশাপাশি বিদেশি ও আইকন খেলোয়াড়দের অংশগ্রহণ টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আমরা আশাবাদী। একটি সুন্দর, সুশৃঙ্খল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট আয়োজন উপহার দিতে আমাদের সব ধরনের প্রস্তুতি চলছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, দর্শক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। সবার অংশগ্রহণে টুর্নামেন্টটি সফল ও আনন্দমুখর হয়ে উঠবে বলে আশা করছি।”

আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান ক্রিকেটারদের খেলার সুযোগ তৈরি হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ানো এবং কালিয়াকৈরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

পড়ুন : ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন