সিরাজগঞ্জে ৩৩৬ পিস ইয়াবাসহ নগদ ৩ লাখ ৬৩ হাজার টাকা জব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচিতে পৃথক অভিযানে ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ লাখ ৬৩ হাজার টাকা জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার রাতে ডিএনসি সিরাজগঞ্জ সার্কেলের একটি দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে বেলকুচি উপজেলার চরচালা গ্রামের একটি দ্বিতল ভবনের কক্ষে তল্লাশি চালিয়ে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মো. সজিব আহমেদ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে তার সাথে অভিযুক্ত মো. আরিফুল ইসলাম পালিয়ে যায়।

পরে, একই দিন রাত ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আদর্শগ্রাম এলাকায় মো. ওমর ফারুকের বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেটে রাখা ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ৬৩ হাজার টাকা এবং একটি রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মো. ওমর ফারুক (৩৬) ও মো. সালমাল (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিএনসি কর্মকর্তা আরো জানান, মাদকের বিস্তার রোধে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে জেলাজুড়ে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক-যাত্রী নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন