ডিসি ফুটবল টুর্নামেন্টে আখাউড়ার দলকে নিয়ে আলোচনা সভা ও নৈশভোজ

ডিসি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাছাইকৃত আখাউড়া উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের ভোজন বাড়িতে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের উদ্যোগে এ আয়োজন করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু।

সভায় বক্তব্য দেন ক্রীড়ানুরাগী ইয়াছিন সরকার, টিপু ও আব্দুল হাকিম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মহসিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন আব্দু বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। ডিসি ফুটবল টুর্নামেন্টে আখাউড়া উপজেলার খেলোয়াড়েরা ভালো নৈপুণ্য দেখিয়ে উপজেলার সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে ফুটবল দলের খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন।

পড়ুন : চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন