ওষুধ কোম্পানির কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি, তিন অপহরণকারী গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে পথচারীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনায় তিন অপহরণকারী কে গ্রেফতার করেছে এসআরবি-১ গাজীপুর।

বিজ্ঞাপন

রবিবার(১নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে আরিফ হোসেন (৩৭) কে মাওনা চৌরাস্তা থেকে অপহরণকারী চক্র অপহরণ করে। সকাল সাড়ে আটটার দিকে পরিবারের কাছে চক্রটি মুক্তিপণ দাবী করেন।

এ ঘটনায় শ্রীপুর থানায় করা সাধারণ ডায়রীর সূত্র ধরে এসআরবি-১ অভিযান চালিয়ে ১২ ঘন্টার মধ্যে অপহৃত রেডিয়েন্ট ফার্মাসিটিকেল কোম্পানী লি: এর কর্মকর্তা আরিফ হোসেনকে উদ্ধার করেন এবং গ্রেপ্তার করা হয় এই চক্রের তিন সদস্য, বরগুনা জেলার আমতলী থানার পচা করালিয়া গ্রামের মৃত আলী আকনের ছেলে মো. জাকির হোসেন(৩৫), পটুয়াখালী জেলার মাদারবুনিয়া গ্রামের মৃত আবুল হাওলাদারের ছেলে হামিদুল(৩২) ও নন্দিপাড়া গ্রামের জসিম কাজীর ছেলে রাজিব কাজী (২৮)কে। এ ঘটনায় সোমবার(২ নভেম্বর) শ্রীপুর থানায় ভুক্তভোগের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।

আজ মঙ্গলবার(৩ নভেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এস আর বি-১ গাজীপুর এর কোম্পানী কমান্ডার ইফতেখার আহমেদ। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, রেডিয়েন্ট ফার্মাসিটিকেল কোম্পানী লি: এর কর্মকর্তা আরিফ হোসেন ঢাকাস্থ অফিসে যেতে রবিবার(১নভেম্বর) সকাল সাড়ে ছয়টারদিকে মাওনা চৌরাস্তায় আসেন। সেখান থেকে চক্রটি তাকে প্রাইভেটকার নম্বর ঢাকা মেট্রো-গ ২৫-০৩৬৭ যোগে অপহরণ করেন। সকাল সাড়ে আটটার দিকে পরিবারের কাছে মোবাইলে মুক্তিপণ দাবী করে চক্রটি। অপহৃতের স্ত্রী মোছা. তানিয়া আক্তার শ্রীপুর থানায় সাধারণ ডায়রী করেন। পরে জিডির কপি নিয়ে গাজীপুরের এসআরবি-১ এর কার্যালয়ে যোগাযোগ করলে সাথে সাথেই কোম্পানী কমান্ডারের নির্দেশে এসআরবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে রাজেন্দ্রপুর সেনানিবাসের পেপসি এমপি চেক পোষ্টের সামনে থেকে ভিকটিম আরিফ হোসেনকে উদ্ধার করে। গ্রেপ্তার করে অপহরণকারী চক্রের তিন সদস্যকে। জব্ধ করা হয় অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি। গ্রেপ্তারকৃতদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, তিনজন অপহরণকারীকে এসআরবি গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন : চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন