পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে সমর্থন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় চন্ডিপুর হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ দুলাল ফকির।
সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বাবু, ইঞ্জিনিয়ার আকাশ কান্ত সেনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভাটি সঞ্চালনা করেন ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বেপারী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুস আকন।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম কিসমত বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলেই জিয়ানগরের উন্নয়নের সূচনা হয়। আশির দশকে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। ইন্দুরকানি (বর্তমান জিয়ানগর) থেকে পিরোজপুরে যাতায়াত করতে মানুষকে পায়ে হেঁটে কিংবা নৌকার ওপর নির্ভর করতে হতো।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার বন ও কৃষিমন্ত্রী মেজর জেনারেল (অব.) নুরুল ইসলাম শিশুর উদ্যোগ ও বিএনপি সরকারের সময় চন্ডিপুর থেকে পিরোজপুর পর্যন্ত সড়ক যোগাযোগের উন্নয়ন হয়। আজও সেই সড়কের সুফল ভোগ করছেন জিয়ানগরের মানুষ।
পড়ুন : চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা


