টাঙ্গাইলে যাত্রীবাহি বাসের লাগেজ থেকে ৩০ কেজি গাঁজাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহি বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। মঙ্গলবার রাতে উপজেলার কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- হবিগঞ্জের সাকিবুল হাসান রনি, রায়হান উদ্দিন, নারায়ণগঞ্জের সোনিয়া, পিরোজপুরের বন্যা আক্তার।

বুধবার দুপুরে এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আকন্দ এক্সপ্রেসের যাত্রীবাহী বাস তল্লাশি করে যাত্রীদের নামিয়ে তল্লাশি করা হয়। পরে ওই বাসের বক্সে থাকা ৩টি ট্রাভেল লাগেজ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এসআরবি-১৪ জানায়, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কায়দায় যাত্রীবেশে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘাটাইল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন