গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বেলা ১১টায়

তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষের মধ্যে গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ অনুষ্ঠিত হবে। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩৯ ধারা মোতাবেক ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীগণের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য নিম্নতম মজুরী বোর্ডের প্রথম সভা বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বোর্ডের চেয়ারম্যানের (সিনিয়র জেলা জজ) সভাপতিত্বে বোর্ডের সভাকক্ষে (শাহ পোরশিয়া, (১৪তম তলা), ৪০, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) অনুষ্ঠিত হবে।

গত রোববার শ্রম মন্ত্রণালয় দুই পৃথক প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করার পাশাপাশি তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের জন্য মালিক ও শ্রমিক প্রতিনিধি নিয়োগ করা হয়। ছয় সদস্যের বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন- নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

একটি প্রজ্ঞাপনে মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে যথাক্রমে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে।

পড়ুন:সফল ইভেন্ট শেষে নতুন লুকে তিশা

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন